করোনা ঠেকাতে ''আরোগ্য সন্দেশ'' বাজারে আনছে পশ্চিমবঙ্গ সরকার - The News Lion

করোনা ঠেকাতে ''আরোগ্য সন্দেশ'' বাজারে আনছে পশ্চিমবঙ্গ সরকার





আর নয় করোনার ভয়।  এবার করোনা ঠেকাতে  মিষ্টিকেই হাতিয়ার করতে চলেছে পশ্চিমবঙ্গ  সরকার।  শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবার সরকারি উদ্যোগে বাজারে  এলো  আরোগ্য সন্দেশ।








সরকারি সূত্রে খবর, সুন্দরবনের মধু দিয়েই বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই মিষ্টি। যার জেরে অনেকটাই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আগামী দু-মাসের মধ্যেই রাজ্যের সর্বত্র এই সন্দেশ পাওয়া যাবে। পাশাপাশি এর দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।







করোনা ঠেকাতে সমস্ত চিকিত্সকেরা বরাবরই সুষম ও পুষ্টিকর আহার গ্রহণের কথা বলছেন। তারমাঝে পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব উদ্যোগে হাসি ফুটেছে মিষ্টি প্রেমীদের মুখে। রাজ্য  প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ সুত্রে জানা গিয়েছে,  সুন্দরবনের শুকনো মধুর সাথে গরুর দুধ থেকে তৈরি করা পনির দিয়েই তৈরি হচ্ছে 'আরোগ্য সন্দেশ’। স্বাদ বৃদ্ধির জন্য এর সঙ্গে কোনও কৃত্রিম রাসায়নিক বা ফ্লেবার ব্যবহার করা হচ্ছে না বলেও জানা গিয়েছে।








কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা গুলির সরকারি দোকান গুলিতেই এই মিষ্টি পাওয়া যাবে। তবে এটাও বলা হয়েছে এটা করোনার কোনও প্রতিষেধক নয়, শুধুমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই আরোগ্য সন্দেশ বড়সড় ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.