১৩ সেকেন্ডেই ডুবে গেলো লঞ্চটি! - The News Lion

১৩ সেকেন্ডেই ডুবে গেলো লঞ্চটি!




ঢাকা প্রতিনিধি : ঢাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। আজ সোমবার সকালে ঘটনার পর এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া কোস্ট গার্ডের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধারের এ তথ্য জানানো হয়।









‘মর্নিং বার্ড’ নামের ছোট লঞ্চটিকে অপেক্ষাকৃত বড় ‘ময়ূর-২’ নামের আরেকটি বড় লঞ্চ ধাক্কা দিলে মুহূর্তেই ডুবে যায়। ডুবে যাওয়ার কথা বলা হলেও কীভাবে তা হয়েছে, প্রথমদিকে বোঝা যাচ্ছিল না। ঘটনাটি ধরা পড়েছে সদরঘাটের একটি সিসি ক্যামেরায়।







ভিডিতে দেখা যায়, সকাল ৯টা ১২ মিনিটে মর্নিং বার্ড লঞ্চটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে আসা ময়ূর-২ লঞ্চটি মর্নিং বার্ডকে প্রথমে বায়ের দিকে ধাক্কা দেয়। ৯টা ১৩ মিনিট ১ সেকেন্ড থেকে শুরু করে ১৩ সেকেন্ড পর্যন্ত ময়ূর-২ লঞ্চটি মর্নিং বার্ডকে ধাক্কা দিতে দিতে সামনে এগিয়ে যায়। এতে মর্নিং বার্ড লঞ্চটি বাম পাশে হেলে পড়ে ডুবে যায়।





আজ সকাল সাড়ে ৯টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.