করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা গিলেন মুখ্যমন্ত্রী
কলকাতায় এক ধাক্কায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মধ্যে মহানগরীতেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। রবিবারের স্বাস্থ্য দফরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।
কলকাতায় করোনার প্রকোপ বৃদ্ধি হওয়া নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কলকাতায় করোনা রোগীর সংখ্যা বেশি দেখানো হচ্ছে। কলকাতার হাসপাতালগুলিতে জেলার রোগীরাও ভর্তি হওয়ার দরুণ রেকর্ডটা কলকাতার বলে দেখানো হচ্ছে।’
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কলকাতা মেডিক্যাল কলেজ, বাঙুর-সহ অন্য হাসপাতালগুলিতে শুধু কলকাতার রোগীরাই ভরতি হচ্ছেন না। জেলা থেকে বহু রোগী ভর্তি হচ্ছেন। কলকাতা লাগোয়া হাওড়া হাসপাতালেও একই ঘটনা ঘটছে। জেলার রোগী করোনা আক্রান্ত হলেও সেটা কলকাতার বলে দেখানো হচ্ছে।’
Post a Comment