স্ত্রীকে খুন করে পলাতক স্বামী - The News Lion

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী





স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার হেতমপুরে।  স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার বিকেলে আচমকাই স্ত্রীকে নিয়ে বেড়াতে আসে মিলন ডোম ও তার স্ত্রী গীতা দাস। হেতমপুরে কেয়ারটেকার বন্ধুর বাড়িতে সস্ত্রীক মিলন ওঠে।






 রাতে খাওয়া-দাওয়া সেরে স্ত্রীকে নিয়ে দোতলার ঘরে ঘুমোতে চলে যায় মিলন। নীচের ঘরে মিলনের বন্ধু ঘুমোচ্ছিল। সকালে ঘুম ভাঙতেই খুনে অভিযুক্ত মিলনের বন্ধু দেখে ঘরের দরজা খোলা।  নিথর অবস্থায় পড়ে রয়েছে বন্ধুর স্ত্রী গীতার দেহ সহজেই বুঝে যান। বাড়ি ছেড়ে মিলন পালিয়ে গেছে।






 সাথে সাথে সে খবর দেয় দুবরাজপুর থানায় পুলিশ কে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় সিউড়ি সদর হাসপাতালে। পশ্চিম বর্ধমানের ফরিদপুরের গৌরবাজার এলাকার বাসিন্দা মিলন ডুমুর শাস্ত্রী গীতা দাস। প্রাথমিক তদন্তের পর দুবরাজপুর থানার পুলিশ জানাচ্ছে রাতে ঘুমোতে যাবার পর কোন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অনুমান।






নিছক বেড়াতে এসে বচসার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে নাকি মিলন পরিকল্পনা করে স্ত্রীকে বন্ধুর বাড়িতে নিয়ে এসে হত্যা করেছে তা নিয়ে তদন্ত শেষ না হওয়া অব্দি সঠিকভাবে বলতে চাইছে না দুবরাজপুর থানার পুলিশ। ইতিমধ্যে মিলনের বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.