হাসপাতালের গেটে বাবার লাশ ফেলে পালালো ছেলে - The News Lion

হাসপাতালের গেটে বাবার লাশ ফেলে পালালো ছেলে





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের গোপালগঞ্জে জেনারেল হাসপাতালের প্রধান গেইটে পড়ে আছে করোনায় আক্রান্ত নিত্যানন্দ বল্লভের (৬২) লাশ। মৃত্যুর খবর পাওয়ার পরও লাশ নিতে আসেননি স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মধ্যে এনিয়ে আতংক বিরাজ করছে। বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।




হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ জুন নিত্যানন্দ বল্লভ করোনায় আক্রান্ত হয়ে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি তার স্বজনদের জানালেও তারা কোন খোঁজ নেননি। ফলে হাসপাতালের প্রধান গেইটে পড়ে থাকে নিত্যানন্দের লাশ।




জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দের মৃত্যু হয়। তার ছেলে অফিসিয়ালি লাশ বুঝে নিলেও পরে লাশটি ফেলে রেখে পালিয়ে যান। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে লাশটি পৌর শ্মশানে দাহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিত্যানন্দ বল্লভের বাড়ি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খান গ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.