রোহিঙ্গা শরণার্থীদের আর গ্রহণ করবে না মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : নিপীড়িত জনগোষ্ঠী হিসাবে রোহিঙ্গাদের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় বসবাসের সুযোগ ছিল এতদিন। এ সুযোগ কাজে লাগিয়ে নানা উপায়ে এমনকি সমুদ্র পথেও মালয়েশিয়ায় এসেছেন অনেক রোহিঙ্গা। তবে বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে বেশ কঠোর।
গেল মাসে সমুদ্র পথে আসা নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া আর কোনও রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ না করার । শুক্রবার আসিয়ান দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক আলোচনায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা জানান।
দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশের এ আলোচনায় মিয়ানমারও ছিল। অর্থনৈতিক মুক্তির উপায় খুঁজে বের করতে আয়োজিত এ অনুষ্ঠানে রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে স্থানান্তরেরও কথা বলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। একইসঙ্গে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি।
Post a Comment