মেক্সিকোয় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশসহ নিহত ৩ । নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য ও একজন নারী ছিলেন। এছাড়া এ ঘটনায় মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব আহত হয়েছেন।
শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়। সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম হামলার ঘটনাটি টুইট করে বলেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়।
বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সিটি মেয়র। হামলায় সিজেএনজি জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। ঘটনায় ইতিমধ্যে জন ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।
Post a Comment