বিয়ে করতে এসে করোনায় আক্রান্ত হয়ে বরের মৃত্যু, আক্রান্ত বরযাত্রীরা
বিয়ের অনুষ্ঠান এসে ১০০ জন অতিথি করোনা সংক্রমিত হলেন। বিয়ের দু’দিন পরই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বর। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে।
সরকারিভাবে জানানো হয়েছে যে বিয়ের অনুষ্ঠানে ৩৬৯ জন যোগ দিয়েছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে যে যে ৭৯ জন একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোমবার তারা সকলে করোনা সংক্রমিত হন। আরও ২৪ জন তাঁদের সংস্পর্শে আসার ফলে সংক্রমিত হয়ে পড়েন।
বিহারের পাটনা থেকে ৫০ কিমি দূরে পালিগঞ্জের দেহপালি গ্রামের বাসিন্দা, যিনি গুরুগ্রামে সফটও্যয়ার ইঞ্জিনিয়ার, তিনি ১২ মে বিয়ের জন্য গ্রামে ফিরে আসেন। তিলক সেরিমনির পর থেকেই তাঁর শরীরে করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। যার ফল স্বরূপ বিয়ের দু'দিন পরই ১৫ জুন মারা যান তিনি।
প্রশাসন এই বিষয়টি জানার পর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন এমন ব্যক্তিদের খোঁড শুরু করে। সোমবার মোট ৩৬৯ জন অংশগ্রহণকারির মধ্যে ৭৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় এবং এদের সংস্পর্শে আসার পর আরও ২৪ জন করোনা সংক্রমিত হয়।
ওই এলাকার বিডিও চিরঞ্জীব পাণ্ডে জানিয়েছেন যে বেশ কিছু পাড়া সিল করে দেওয়া হবে। প্রসঙ্গত বিহারে করোনা সংক্রমণের সংখ্যা মোট ৯,৫০৬ এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের। অনেক সরকারি আধিকারিকরাও করোনায় সংক্রমিত হচ্ছেন।

Post a Comment