মোদি দেবেন ৫ মাস, মমতা দেবেন ১২ মাস, কি? জানুন - The News Lion

মোদি দেবেন ৫ মাস, মমতা দেবেন ১২ মাস, কি? জানুন






ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ঘোষণা করলেন, কেন্দ্রে নভেম্বর পর্যন্ত দেবে তো! আমরা ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেব। ভালো চাল, আটা সবই পাবেন রাজ্যের মানুষ।






সাংবাদিকদের মুখে মোদীর ফ্রি-রেশনের ঘোষণা শুনেই চটজলদি ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যের তরফে তা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা। মোদী দেশের ৮০ কোটি মানুষকে পাঁচ মাস দেবেন চাল, ডাল, ছোলা। আর মমতা রাজ্যবাসীকে ১২ মাস দেবেন চাল-আটা।






মোদীকে চ্যালেঞ্জ জানিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরভর রেশন ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করে দিলেন।  করোনা আবহে মানুষের মুখে অন্ন তুলে দিতে দুই সরকারই রেশেনর মাধ্যমে শস্য সরবরাদ করছিল বিগত তিনমাস ধরে। বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। মানুষের কাজ নেই।  তাই মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে পাঁচ মাস ফ্রি রেশনের কথা জানান। তারপর মমতা বলেন তিনি ১২ মাস দেবেন ফ্রি রেশন।






 মোদী ঘোষণা করেছেন এক দেশ এক রেশন কার্ডের পরিকল্পনা। তিনি বলেন, এটাই উপযুক্ত সময় এক দেশ এক রেশন কার্ডের পদক্ষেপ নেওয়ার। সেই কারণেই বিনামূল্যে রেশনের মেয়াদ  বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার।





এরপর মমতা বলেন, কেন্দ্রের চালের থেকে আমাদের চাল অনেক ভালো। আমরা চাষিদের কাছ থেকে চাল নিই। আর ওরা দেয় এফসিআইয়ের চাল। আমরা সরাসরি চাষিদের কাছ থেকে চাল নিই বলে, চালের মান অনেক ভালো হয়। এবার থেকে আটাও দেওয়া হবে। কেননা রাজ্যে্র মানুষ চালের সঙ্গে আটাও খায়। জুন মাস পর্যন্ত রাজ্যের ১০ কোটি মানুষ ফ্রি রেশন পাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.