নাবালিকাকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, উখরিদ এলাকার বছর ষোলোর ওই কিশোরী গত ২৩ জুন বেলা ৩টে নাগাদ সে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না।
বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, কিশোরীকে অপহরণ করেছে। এরপরই কিশোরীর বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। ধৃতের নাম শরিফ খান। খণ্ডঘোষ থানার উখরিদে তার বাড়ি। সোমবার রাতে উত্তর ২৪ পরগণার দমদমের মধুগড়ের ভাড়া বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সেখান থেকেই উদ্ধার হয় নাবালিকাও।
মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৮ জুলাই ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক। আদালতের নিের্দশে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের শারীরিক পরীক্ষা করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নিের্দশ দিয়েছেন বিচারক।

Post a Comment