বাংলাদেশে সরকারি হাসপাতালেও করোনা টেস্ট করাতে টাকা লাগবে
Save 50% on select product(s) with promo code 50AMAREYA800 on Amazon.com
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে এখন থেকে আর বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করানোর সুযোগ থাকছে না। সরকারি হাসপাতাল বা ল্যাবে করোনা টেস্ট করাতেও দিতে হবে নির্দিষ্ট ফি। সরকার এজন্য ২০০ টাকা ফি নির্ধারণ করেছে।
আজ সোমবার বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বুথ ও হাসপাতালে ভর্তি রোগীর থেকে গৃহীত নমুনা পরীক্ষায় ২০০ টাকা লাগবে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করাতে লাগবে ৫০০ টাকা।

Post a Comment