শিলাবতীর হড়কা বানে তলিয়ে মৃত্যু দুই বৃদ্ধার - The News Lion

শিলাবতীর হড়কা বানে তলিয়ে মৃত্যু দুই বৃদ্ধার




বর্ষার শুরুতেই হড়কা বানে তলিয়ে মৃত্যু হল দুই মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হীড়বাঁধ থানার বেঞ্চাবনি গ্রামের কাছে শিলাবতী নদীতে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুই বৃদ্ধার নাম লারি বাউরী (৭০) ও কাঞ্চনা বাউরী          ( ৬০) । একসঙ্গে দুই বৃদ্ধার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।








স্থানীয় সূত্রে জানা গেছে মৃতা দুউ বৃদ্ধা অন্যান্য দিনের মতোই সোমবার সকালে শিলাবতী নদী পেরিয়ে পার্শ্ববর্তী উন্দপুর থানা এলাকার রঘুনাথপুর কয়াবাইদ এলাকায় অন্যের জমিতে জনমজুর হিসাবে কাজ করতে যাচ্ছিলেন। নদী পেরোনোর সময় আচমকাই নদীতে হড়কা বান আসে।







সেই বানের জলে তলিয়ে যান দুই বৃদ্ধা। বিষয়টি নজরে আসে গ্রামেরই এক ব্যাক্তির। এরপর স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘক্ষন ধরে নদীর বুকে তল্লাশি চালিয়ে ঘটনাস্থলের অদূরে ওই দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পরে হীড়বাঁধ থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.