ভেজাল তেল তৈরির উপকরনের ট্যাংকার সহ গ্রেফতার কারখানার ম্যানেজারের - The News Lion

ভেজাল তেল তৈরির উপকরনের ট্যাংকার সহ গ্রেফতার কারখানার ম্যানেজারের




 হলদিয়া থেকে ভেজাল তেল তৈরি উপকরণ আমদানি করে ট্যাঙ্কার সহ গ্রেফতার কারখানার ম্যানেজার। পলাতক কারখানা মালিক।সোমবার এই ঘটনায় মুর্শিদাবাদের লালগোলা থানার রথবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃত ম্যানেজারের নাম মহিদুল ইসলাম।







মালিক অলিদুল ইসলামের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।একটি মিলের গোডাউনে অভিযান চালিয়ে ১০০ টিন ভেজাল সর্ষের তেল বাজেয়াপ্ত করেছে পুলিস।প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে এলাকায় ভেজাল সরষের তেল তৈরির রমরমা কান্ডের খবর আসছিল।








 সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে এলাকার রথবাজার এর   একটি তেলের গোডাউনে হানা দেয়। ওই মিলে অভিযান চালিয়ে ১৫ কেজি ওজনের ১০০টি ভেজাল সর্ষের তেলের টিন ও ১৬০৪৮ কে জিতবে জাল তেল তৈরির ট্যাংকার বাজেয়াপ্ত করে। ধৃতকে লালবাগ মহাকুমার আদালতে তোলা হলে বিচারক ১১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.