সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন মিরিক
চারজন করোনা আক্রান্তের খোঁজ মেলার পর মিরিকে সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন করা ঘোষণা করা হলো। দোকান বা হোটেল-রেস্তোরাঁ খোলা যাবে না যদিও অত্যাবশ্যকীয় পরিষেবাকে লকডাউন এর আওতার বাইরে রাখা হয়েছে।
মিরিকের এসডিও অশ্বিনী কুমার রায় বৃহস্পতিবার জানান, বুধবার চারজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মিরিক পুরসভা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাতদিনের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মিরিকের বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন এই সাতদিন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন। মিরিক থেকে যাতে কেউ শিলিগুড়ি না যান সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
এই সাত দিন স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন কারোর মধ্যে করোনার কোন উপসর্গ রয়েছে কিনা।

Post a Comment