করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৪৬, মৃত্যু ৩৯
ঢাকা প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৮০ হাজারের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
Post a Comment