হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেত্রী
নিজেদের আত্মসম্মান রক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্র পল। বৃহস্পতিবার দুপুরে বাগনান থানায় বিজেপির মহিলা মোর্চা সদস্যাদের উদ্দ্যেশে তিনি বলেন ভারতের সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে কোন দল বা সরকারের অনুমতি লাগবেনা।
এদিন তিনি পুলিশকে শুধরে যাওয়ার পরামর্শ দেন। বিজেপি নেত্রী বলেন হাতে মাত্র ৯টা মাস সময় আছে তারপর মুখ্যমন্ত্রী থাকবেনা তখন আপনাদের কে বাচাবে। ২০২১ সালের মে মাসে আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর তখণ পুলিশকে উচিত শিক্ষা দেওয়া হবে বলেও হুশিয়ারি দিন অগ্নিমিত্র পল।
বিজেপি নেত্রীর এই হুশিয়ারি নিয়ে বাগনানের বিধায়ক অরুনাভ সেন বলেন এটাই বিজেপির সংস্কৃতি। এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গ এখানে অপরাধীদের শাস্তি হয় বাগনানের ক্ষেত্রে ও তাই হয়েছে।

Post a Comment