করোনার নতুন ৩ লক্ষণ চিহ্নিত করল সিডিসি - The News Lion

করোনার নতুন ৩ লক্ষণ চিহ্নিত করল সিডিসি



 আন্তর্জাতিক ডেস্ক :          মহামারি করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়ার পরপরই একেক দেশে একেক আচরণ লক্ষ্য করা যায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির উপসর্গেও ভিন্নতা পাওয়া যায়। সবশেষ করোনা ভাইরাসের নতুন তিনটি লক্ষণ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নতুন তিনটি লক্ষণ হলো- সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া।



এর আগে করোনা সংক্রমণের লক্ষণ ছিল গলা ব্যাথা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশী বা শরীরের ব্যথা, মাথা ব্যাথা ইত্যাদি। ‘জরুরি সতর্কতা লক্ষণ’ হিসেবে শ্বাসকষ্ট, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, জেগে থাকতে অসুবিধা, ঠোঁট বা মুখ নীল রঙয়ের হয়ে যাওয়াকে চিহ্নিতও করা হয়েছে। সিডিসি অনুসারে, যদি কেউ এই লক্ষণগুলো দেখায় তবে অবিলম্বে জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।




এপ্রিল মাসে সিডিসি করোনাভাইরাসের আগের লক্ষণের সাথে ছয়টি লক্ষণ যুক্ত করে। এ নিয়ে তৃতীয়বারের মতো নতুন তিনটি লক্ষণ যুক্ত করলো তারা। একইসঙ্গে সিডিসি জানায়, এই লক্ষণসমূহই চূড়ান্ত নয়, ধীরে ধীরে এ তালিকা আপডেট করা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.