বাংলা নত স্বীকার করবে না, বললেন ফিরহাদ
বাংলা নত স্বীকার করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের, বিবেকানন্দের। তা মাথা তুলে দাঁড়াবে। বিবেকানন্দের শিক্ষাতেই বাংলা চলবে বলে মন্তব্য করছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী। বাংলার বকেয়া ৫৩ হাজার কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এদিন ফিরহাদ হাকিম খিদিরপুরের ভূকৈলাস রোডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এইসব কথা বলেন।
ফিরহাদ হাকিম আম্ফান দুর্নীতি প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতায় বিশ্বাস করেন। তৃণমূলের নীতি হল মানব সেবা। ফিরহাদ হাকিম বলেন, যারা মানুষের সেবা না করে নিজ সেবা করতে ব্যস্ত, তাদের তৃণমূলে কোনও স্থান নেই। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, এই কথা সবসময়ই বলে মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদী সরকারকে বাংলা বিরোধী বলে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাংলার গরিব গরিব নয়, বাংলার শ্রমিক শ্রমিক নয়। এই নীতি নিয়েছে মোদী সরকার। তিনি বলেন, মোদী সরকার বাংলাকে মারা সব রকমের চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ তা মেনে নেবেন না। বাংলার মানুষ অধিকার নিয়ে লড়াই করে বলেও মন্তব্য করেছেন তিনি।

Post a Comment