মমতা এবং তৃণমূলকে কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার মানুষ, বললেন কেন্দ্রীয় মন্ত্রী
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার সাধারণ মানুষ। বিজেপির ভার্চুয়াল সভায় এমনটাই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জোনের জন্য বিজেপির ভার্চুয়াল সভায় মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। জনধন যোজনা এবং উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গের বহু মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ পরিযায়ী ইস্যুতে শ্রমিকদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে তৃণমূল সরকার। তাঁর অভিযোগ প্রথমে পরিযায়ীদের ফেরাতে টালবাহানা করেছিলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, করোনায় চাল ও আম্ফানে ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল।

Post a Comment