পর্ন ছবির তারকা মিয়া খলিফার পরামর্শ, জেনে নিন
বিনোদন ডেস্ক ; পর্ন ছবির তারকা মিয়া খলিফা। তবে তিনি ওই দুনিয়াকে বিদায় জানালেওর সম্প্রতি মিয়া খলিফা প্রাপ্তবয়স্ক ছবির অঙ্গনে প্রবেশে আগ্রহী তরুণীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সংবাদ সুত্রে জানা গিয়েছে, মিয়া খলিফা ২০১৪ সালে মাত্র তিন মাস প্রাপ্তবয়স্কদের উপযোগী ১১টি ভিডিওতে অভিনয় করেছিলেন। তিনি ওই ইন্ডাস্ট্রি ছেড়েছেন,তা ছয় বছর হয়ে গেছে। নগদ অর্থ উপার্জনের জন্য পর্ন ছবিতে অভিনয় না করতে পরামর্শ দিলেন মিয়া খলিফা।
কারণ, তাঁর মতে, পর্নের অভিজ্ঞতা তাঁদের সারা জীবন মানসিক যন্ত্রণা দেবে। ছয় বছরের বেশি সময় আগে পর্ন ইন্ডাস্ট্রি থেকে অবসর নেওয়া সত্ত্বেও মিয়া খলিফা অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোতে আজও ব্যাপক জনপ্রিয়। ২৭ বছর বয়সী এই তারকা পর্ন ছবিতে অভিনয়ের ফলে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
সম্প্রতি শেয়ার করা ছোট্ট টিকটক ভিডিওতে মিয়াকে তাঁর অ্যাপার্টমেন্টে একটি গাউন পরিহিত দেখা যায়। ওই ভিডিওতে মিয়া খলিফা জানান, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। অথচ লাখ-লাখ মানুষ তাঁকে মনে রেখেছে। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। আর সেসব তাঁর কাছে অস্বস্তিরও।
তিনি আরো জানান, বেশি টাকা আয়ের জন্য একজন টিকটক ব্যবহারকারী যখন তাঁকে নিয়ে কৌতুক করছিলেন, তখন সেটি মোটেই মজার ছিল না।জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি তাঁর ওই সময়ের ভিডিওগুলো থেকে মাত্র ৯৬০০ মার্কিন ডলার উপার্জন করেছিলেন এবং পর্ন ছাড়ার পর তিনি ওই ভিডিওগুলো থেকে কোনো অর্থও পাননি।
বিভিন্ন তথ্য সুত্র মতে, মিয়া খলিফার সম্পদের মোট মূল্য প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার। তিনি বর্তমানে ক্রীড়া অনুরাগী ও অন্তর্জাল তারকা হিসেবে পরিচিত। এই বছরের শুরুর দিকে মিয়া খলিফা তাঁর প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বাগদান করেন।

Post a Comment