লকডাউনেও নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন সলমন - The News Lion

লকডাউনেও নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন সলমন




বলিউডের সুপারস্টার সালমান খান নিয়মিত জিমে যান। ঘাম ঝরিয়ে ফেরেন। অবশ্য সালমান যেখানেই থাকুন না কেন, জিম সরঞ্জামের আয়োজন থাকেই। সেটা শুটিং সেটে হোক, অথবা প্যানভেলের খামারবাড়িতে।





জানা যায়, শুক্রবার রাতেও দীর্ঘক্ষণ শারীরিক কসরত করেছেন সালমান খান। আর ওয়ার্কআউট সেশনের একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মাথায় পট্টি বাঁধা শার্টলেস সালমানকে দেখে চোখ কপালে তুলেছেন নেটিজেনরা। কে বলবে সালমানের বয়স ৫৪। বয়সকে হার মানিয়েছেন তিনি।ছবিতে নিজের বাইসেপ ও সিক্স-প্যাক অ্যাবস দেখিয়েছেন সালমান খান।





ক্যাপশনে লিখেছেন, ‘সবে ওয়ার্কআউট শেষ করলাম। ছবিটিতে লাইক পড়েছে ১৭ লাখের বেশি। আর প্রশংসাসূচক মন্তব্য ৭৫ হাজারের বেশি।সালমান খান ফিটনেস সচেতন। এই ছবির মাধ্যমে ৫৪ বছরের সালমান ভক্তদের ফিট ও হেলথি থাকার বার্তা দিয়েছেন।





অবশ্য পৃথিবীজুড়ে তাঁর ফিটনেসের প্রশংসা। অনেকের প্রেরণা তিনি।এসবের পাশাপাশি দাতব্য কাজও করে যাচ্ছেন। সালমান খানের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ‘ছোটি সি আশা’র পাশে দাঁড়িয়েছে। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে ‘ছোটি সি আশা’।





সালমান বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করেন।২০১২ সালে ‘বিয়িং হিউম্যান’-এর অধীনে সালমান একটি পোশাক ব্র্যান্ড চালু করেন, যেটি ১৫টি দেশে রপ্তানি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.