আজ ফের ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - The News Lion

আজ ফের ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী



আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা এগারোটায় মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মোদী। এটি তাঁর ৬৬তম মন কি বাত অনুষ্ঠান।  ট্যুইট প্রধানমন্ত্রী লিখেছিলেন সকাল এগারোটায় রেডিও চালিয়ে মন কি বাত। চোদ্দই জুন মন কি বাতের আগের অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছ থেকে আইডিয়া চেয়েছিলেন মোদী।




২৮শে জুন কি বিষয়ে কথা বলবেন, মানুষ কি জানতে চাইচেন ও শুনতে চাইছেন, তার হদিশ পেতেই এই আবেদন করেছিলেন তিনি।  প্রধানমন্ত্রী জানান, প্রচুর মানুষ তাঁদের কথা বলছেন। মন কি বাতে সে সবই তুলে ধরার কথা জানিয়েছিলেন মোদী। নমো অ্যাপ, মাইগভ অ্যাপ ও অন্যান্য সরকারি ফোরামে সেই বার্তা আসছে সমানে।   




 ২৮শে জুনের মন কি বাতে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। কীভাবে দেশ লড়ছে, সরকারের অবস্থান কি ও এখন দেশ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে বক্তব্য রাখতে পারেন মোদী। করোনার সঙ্গে লড়াইয়ের পরবর্তী কর্মসূচি কি, তারও দিক নির্দেশিকা দিতে পারেন তিনি। শেষ মন কি বাত অনুষ্ঠান হয়েছিল ৩১শে মে।     অল ইন্ডিয়া রেডিও, দুরদর্শন, নমো অ্যাপে এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.