বাঁকুড়ায় পালিত হল হুল উৎস
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা জুড়ে পালিত হল হুল দিবস। মঙ্গলবার পুরুলিয়ার জেলা জুড়ে শহীদ সিধু-কানহুর মুর্তিতে মাল্যদান করে হুল দিবস পালন করেন আদিবাসী সমাজের মানুষজন। এদিন সরকারী ভাবে জেলা প্রশাসনের হুল দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলরামপুরে ও পুঞ্চায়।
পুঞ্চার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন সহ অন্যান্যরা। অন্যদিকে বলরামপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা শাসক রাহুল মজুমদার।
এদিন অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। আদিবাসী লোকশিল্পীরা সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপন করা হয়।
অন্যদিকে, এদিন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে বাঁকুড়ার ছাতনা অডিটোরিয়াম হলে পালিত হয় ১৬৬ তম হুল দিবস। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু , সহ সভাধিপতি শুভাশিষ বটব্যাল , বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা প্রমূখ।

Post a Comment