করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাক্ষ ৯১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে গত একদিনে ৫ হাজারের বেশি প্রাণ গেছে। নতুন সংক্রমিত ১ লাখ ৭৬ হাজারের কাছাকাছি। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৩৩ জন। মোট আক্রান্ত ৯৬ লাখ ৯৯ হাজার ৫৭৫ জন।
গেল ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে হটস্পট ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে এক হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে করোনায়। ৪০ হাজার ৬শ’র ওপর নতুন আক্রান্ত।
আরেক লাতিন দেশ মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে ৯৪৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। নতুন সংক্রমণ ৩৭ হাজার ৬শ’র কিছু বেশি। ইউরোপে দ্বিতীয় দফায় ভাইরাস বিস্তার নিয়ে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Post a Comment