বর্ষায় ছাতা হারানোর হাত থেকে বাঁচার উপায় কী?
বর্ষায় অফিস কিংবা বাজার বাইরে বেরাতে গেলে আপনাকে সঙ্গে রাখতেই হবে একটি ছাতা। কিন্তু এহেন জরুরি বস্তুটি নিয়ে কোথাও যাওয়ার পরে অনেক সময় এমন হয় যে ছাতাটি ফেরত আনতে ভুলে যান। এত জরুরি একটা জিনিস বছরে দু-এক বার তো হারাই। এই ভুলের হাত থেকে বাঁচার উপায় কী?
বিশ্বের সব কিছু মনে রাখলেও ছাতার বেলাতেই আর থাকে না! তা হলে করবেন কী? মেনে চলুন নীচের ৫টি উপায়—
১। ছাতা হারানোর প্রবণতা বেশি হলে খুব ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার না করে বড় ছাতা ব্যবহার করুন। হারানোর সম্ভাবনা অনেকটাই কমবে।
২। ছাতা নিতে যাতে ভুল না হয়, সে কথা মনে করিয়ে দেওয়ার একাধিক অ্যাপও পাওয়া যায়। প্লে-স্টোর থেকে নামিয়ে নেওয়া সম্ভব। দরকারে এই ধরনের অ্যাপও ব্যবহার করতে পারেন।
৩। ফোনের ওয়ালপেপার ও স্ক্রিনসেভার করে রাখুন ছাতার ছবি। সে দিকে চোখ গেলেই মনে পড়ে যাবে ছাতাটির কথা।
৪। ছাতার হাতলে সর্বদা একটি রাবার ব্যান্ড বা গার্টার লাগিয়ে রাখুন। কোথাও গিয়ে ছাতাটি রাখার সময়ে বা শুকোতে দেওয়ার সময়ে গার্টারটি খুলে আঙুলে লাগিয়ে নিন। এর ফলে সেখান থেকে বেরনোর সময়ে ছাতাটির কথা মনে থাকবে।
৫। সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগে একটি লম্বা প্লাস্টিকের প্যাকেট রাখুন। ছাতাটি শুকনো বা ভিজে যে অবস্থাতেই থাকুক, সেটি ভাল করে প্যাকেটে মুড়ে ফের ব্যাগে ঢুকিয়ে রাখুন। অন্য কোথাও রাখার দরকারই নেই।
Post a Comment