দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কোর কমিটিতে একাধিক রদবদল
বিধানসভা নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে বিধানসভা অনুযায়ী কোর কমিটি গঠন করল তৃণমূল। বৃহস্পতিবার রাতে বুনিয়াদপুর পুরসভার সরাইহাট এলাকায় একটি বেসরকারি ভবনে জেলা তৃণমূলের পক্ষ থেকে বিশেষ সভার আয়োজন করা হয়।
যেখানে হাজির ছিলেন বনমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি। এছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ।
এদিনের বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভার জন্য আলাদা আলাদা কোর কমিটি গঠন করা হয়। এদিনের বিশেষ সভা থেকে দলীয় নেতাকর্মীদের আরো মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন বনমন্ত্রী রাজিব ব্যানার্জি।

Post a Comment