ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান - The News Lion

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিলো ইরান। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান।সংবাদ সুত্রে জানা গিয়েছে,  কাসিম সোলেমানিকে হত্যার দায়ের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়ে ইন্টারপোলের সাহায্যও চেয়েছে ইরান।






উল্লেখ্য,  গত জানুয়ারিতে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলেমানির মৃত্যু হয়। তারপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরানের ক্ষোভ তুঙ্গে। আর এবার গ্রেফতারি পরোয়ানা জারি খোদ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।







ইরানের সংবাদ মাধ্যম আই এস এন এ নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ইরানের সরকারি আইনজীবী আলী আকাসিমেহর জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩ জানুয়ারি যে ড্রোন অ্যাটাক হয়েছিল তার জেরেই এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের মামলা করেছে ইরান।






ট্রাম্প ছাড়া ওই তালিকায় আর কার নাম রয়েছে তা উল্লেখ করেনি তেহরানের সরকারি আইনজীবী। তবে তিনি জানিয়েছেন যে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও এই মামলা চলবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.