বলিউডে হাঁটি হাঁটি পা পা করে ২৮ বছর পার করলেন কিং খান
বলিউড বাদশা কিং খান অর্থাৎ শাহরুখ খান। বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘রইস’, ‘হ্যাপি নিউ ইয়ার’সহ অনেক ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। সম্প্রতি বলিউডে ২৮ বছর পূর্ণ করেছেন সুপারস্টার শাহরুখ খান।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহরুখ খান। ২৮ বছর ধরে তাঁদের বিনোদন দিতে পারায় শাহরুখও উচ্ছ্বসিত। তিনি জানান, সিনেমার প্রতি তাঁর ভালোবাসাই রূপান্তর হয়েছে পেশাদারত্বে। আর এ তো সত্যি, ভক্তদের ভালোবাসা না পেলে তা সম্ভব হতো না।
।১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। কিন্তু অভিনয়ে অভিষেক হয় তারও আগে। ১৯৮৮ সালে টিভি শো ‘ফৌজি’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেন এ অভিনেতা। তরুণ শাহরুখ সে সময় তুমুল জনপ্রিয় হয়েছিলেন। পৌঁছে গিয়েছিলেন সবার ড্রয়িং রুমে। আজ বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত-অনুরাগী।

Post a Comment