ভয়াবহ বিস্ফোরণে মৃত ২৩ - The News Lion

ভয়াবহ বিস্ফোরণে মৃত ২৩




ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের হেলমান্ড প্রদেশের দক্ষিণ প্রান্তে সাঙ্গিন জেলার একটি পশুবাজারে ।




সূত্রের খবর  বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা আকাশ। এখনও পর্যন্ত, প্রবল এই বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে বলে জানা গিয়েছে।




প্রবল এই বিস্ফোরণে বেশ কয়েকজন স্থানীয় মানুষজন গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের অবস্থা বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.