ডাকাতির আগেই ৬ যুবক গ্রেফতার
ডাকাতির আগেই ৬ যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতদের নাম সুমিত দত্ত ওরফে বুবাই, শেখ বাবু, সদানন্দ দেবনাথ, শেখ সাবির, সোনা সর্দার ও শেখ আজিজুল।
শক্তিগড়ের বামবটতলায় আজিজুলের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান থানার লক্ষ্মীপুর মাঠ, হটুদেওয়ান পিরতলা, খাগড়াগর, বড়নীলপুর প্রভৃতি এলাকায়। পুলিস জানিয়েছে, বুধবার রাতে চাণ্ডুলে জাতীয় সড়কের পাশে একটি রাইস মিলের কাছে নির্জন জায়গায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছিল।
খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস ওই ৬ জনকে ধরে। দলের ২-৩ জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, সাইকেলের চেন ও লাঠি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান।
বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৮ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment