বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে মৃতদের প্রতি সাকিবের শোক প্রকাশ
বাংলাদেশের রাজধানী ঢাকায় বুড়িগঙ্গায় লঞ্চডুবির মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান।
পোস্টে তিনি লিখেছেন, এটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ (সোমবার) আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনও ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনও সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সব দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরোপারে পাড়ি জমানো সব আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।
উল্লেখ্য, বুড়িগঙ্গায় নদীতে লঞ্চডুবির ঘটনায় ৩৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এছাড়া, লঞ্চ ডুবার ১৩ ঘন্টা পরে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Post a Comment