লটারিতে পেলেন এক কোটি টাকা, তারপরেও কি বললেন প্রাপক... জানুন
নদীয়া জেলার শান্তিপুরের চাঁদ কুড়িগ্রামের এক কোয়াক ডাক্তার স্বপ্নের বেড়া জাল ভেদ করে এই প্রথম নদীয়ার মধ্যে এক কোটি টাকা জিতে নিলেন।
যদিও তিনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন এই সর্বনাশা নেশার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছেন এই নেশায়। তবে তিনি নিজেকে নিয়ন্ত্রণের রেখেছিলেন বলেই জানান। বড়ো অংকের অর্থপ্রাপ্তি হলেও এই সর্বনাশ নেশা থেকে সকলকে দূরে থাকার পরামর্শই দিলেন তিনি।
এমনকি গতকাল খবর পাওয়ার পর থেকে অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন দোকান খোলা চিকিৎসায় কর্তব্যরত অবস্থায় দেখা গেলো তাকে।
সমাজসেবার সুপ্ত বাসনা স্থানীয় সংগঠন তৈরির মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতেন কর্মব্যস্ততার মাঝেই। তবে এবারে তার অনেক স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে সমাজের বিষয়ে।তবে তিনি নিজেকে প্রচার থেকে দূরে রাখতে চান বড়অর্থপ্রাপ্তি হলেও।

Post a Comment