মা কে দা দিয়ে কোপালো ছেলে - The News Lion

মা কে দা দিয়ে কোপালো ছেলে




  মা কে দাঁ দিয়ে কুপিয়ে খুন করলো ছেলে ।ছোট ভাই এর বৌ ঠেকাতে গিয়ে তাকে ও কোপালো এলাকার মানুষ স্থানীয় মানুষ এই ঘটনায় হততম্ব হয়ে পরে । এর পর ওই সন্তান কে পিটিয়ে চাকদহ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।





ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  নদিয়া চাকদহ থানার একান্ন নম্বর রেলগেটের কাছে সাহা পাড়ায়। পরিবারের বড় বউ বিথিকা বিশ্বাস বলেন, ভাত খাওয়ার নাম করে  আমার মেজো দেওর সুকুমার বিশ্বাস ঘরে ঢুকে শিকল তুলে দেয় এর পর ব‍্যাগ থেকে দাঁ বের করে মা কে কোপাতে থাকে। সেই দেখে আমি চিৎকার করি  বেরিয়ে আসি।  আমার ছোট জা দেবীকা তাকেও কোপায়।






 আমার চিৎকারে পাড়ার লোক ছুটে আসে আসে দেও কে ধরে ফেলে।আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাস   ও জা কে চাকদহ স্টেট জেনারেল  হাসপাতালে নিয়ে যাওয়া হল।সেখানেই আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাস মারা যান। তার বয়স হয়েছিল ৫৮বছর।




আরও পড়ুন  রাজ্যের মন্ত্রীকে বুড়ো ঘোড়া বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর 






তিনি বলেন, আমার ছোট জা দেবীকাকে আশংকা জনক কল‍্যানী মেডিসিন হাসপাতালে পাঠানো হয়। এলাকার মানুষ মারধর করে আমার দেওর  সুকুমারকে চাকদহ থানায় তুলে দেয়।বর্তমানে চাকদহ থানার তত্বাবধানে কল‍্যানী মেডিসিন হাসপাতালে ভর্তি আছে আশংকা জনক অবস্থায়।





তবে কি কারনে এই ঘটনা তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.