যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ কোটি ! - The News Lion

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ কোটি !



আন্তর্জাতিক ডেস্ক :  করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে  আক্রান্ত ২৫ লাখ। কিন্তু  একজন স্বাস্থ্য কর্মকর্তা বৃহস্পতিবার (২৫ জুন) জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ কোটির উপরে।  ওই কর্মকর্তা মনে করছেন দেশব্যাপী আতঙ্ক যাতে না ছাড়ায় সে কারণে ট্রাম্প প্রশাসন প্রকৃত তথ্য জানাচ্ছে না।  তিনি বলেন ২ কোটি আক্রান্ত হওয়ার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে (মোট জনসংখ্যা ৩৩ কোটি ১ লাখ)।




এরআগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র-সিডিসি এর বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের ২৫ শতাংশ জানেনই না যে তারা করোনা আক্রান্ত হয়েছেন। কারণ, তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।




সিডিসি গোটা যুক্তরাষ্ট্রে ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে শুরু করেছে। সেটার ভিত্তিতে দেখা যাচ্ছে মহামারির শুরুতে অনেকে বুঝতেই পারেননি যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন প্রচারণা চালাচ্ছে, যুক্তরাষ্ট্রে আস্তে আস্তে বিদায় নিচ্ছে করোনা   কিন্তু প্রকৃত চিত্র ঠিক তার বিপরীত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.