চিনা দ্রব্য বয়কটের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মৌন মিছিল
অনুপ অধিকারি ; ভারতীয় শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতে চিনা দ্রব্য বয়কট করার আহ্বান মসলন্দপুরে মিছিল করলো হিন্দু জাগরণ মঞ্চ। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ১ নম্বর খন্ড হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মৌন মিছিল ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
লাদাখে চীনা সৈনিকের হাতে যে কুড়ি জন ভারতীয় সৈনিক শহীদ হন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ও সাধারণ মানুষকে চীনা দ্রব্য বয়কট করার দাবি তুলে মসলন্দপুর নকপুল মোড় থেকে একটি মৌন মিছিল করে মসলন্দপুর তিনআম তলা পর্যন্ত।
শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় শহীদদের মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা পালন করার পাশাপাশি চিনা প্রেসিডেন্ট এর কুশপুতুল দাহ করা হয়।

Post a Comment