‘করোনিল নিয়ে এফআইআর দায়ের রামদেব সহ ৫ জনের বিরুদ্ধে - The News Lion

‘করোনিল নিয়ে এফআইআর দায়ের রামদেব সহ ৫ জনের বিরুদ্ধে



মঙ্গলবার অর্থাৎ জুনের ২৩ তারিখ করোনা প্রতিষেধক হিসাবে সামনে এসেছে পতঞ্জলির ‘করোনিল’। তবে জানা যাচ্ছে, তার ঠিক কয়েকদিনের মধ্যেই শুক্রবার জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে যোগগুরু রামদেব সহ আরও পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।  এই পাঁচজন হলেন পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিং তোমার এবং ডিরেক্টর অনুরাগ তোমার।


-এদের বিরুদ্ধে করোনা নিরাময়ে সক্ষম পতঞ্জলির করোনিল নিয়ে ভূল প্রচার চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এই  অভিযোগে স্পষ্ট জানানো হয়েছে,  রামদেব সাধারণ মানুষকে ভুল পথে চালনা করেছেন।



 পতঞ্জলির ‘করোনিল’ আনার পর থেকেই নানা বিতর্কের সামনে এসেছে। আয়ুষ মন্ত্রক করোনিল বিষয়ক তথ্য চেয়েছে এবং করোনার ওষুধ হিসেবে এই ওষুধের প্রচার চালাতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এ বিষয়ে জ্যোতিনগর পুলিশ স্টেশনের অফিসার সুধীর কুমার উপাধ্যায় জানিয়েছেন, “ বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার-এর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে”।   



বলরাম জাখর নামে একজন ব্যাক্তি এফআইআর দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। তিনি বলেছেন, “রামদেব সহ মোট ৫ জনের বিরুদ্ধে করোনিল নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে”। ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারা সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। 




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.