গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রামণ ছাড়ালো ১৮ হাজারের গন্ডি
ভারতে করোনা সংক্রমণ দিনকে দিন ভয়াবহ আকার নিচ্ছে। শেষ ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ৫২২ জন। আরও মৃত্যু হয়েছে ৩২৪ জনের।
একদিনে এই নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ টি। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষ ও মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের।
দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজারের বেশি মানুষ। দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৫, ৩০১। এই নিয়ে টানা ৭ দিন দেশে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন।মহারাষ্ট্রে শেষ ২৪ ঘন্টার করোনার জেরে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। শুক্রবার অবধি শুধুমাত্র মুম্বইয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে করোনা সংক্রমণের ক্ষেত্রে রাজধানী শ দিল্লিতেও পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৬০ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৭৭ হাজারে।

Post a Comment