উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী - The News Lion

উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী



 করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এই স্থগিত হয়ে যাওয়া  পরীক্ষা কবে হবে, তা নিয়ে প্রশ্ন ছিল ছাত্রছাত্রী ও অভিভাবকদের। এদিন পরীক্ষা বাতিল হওয়ার কথা ঘোষণা  করলেন শিক্ষামন্ত্রী।  তিনি জানিয়েছেন,‘আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল।




৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে।’  বেশ কয়েকটি পরীক্ষা বকেয়া ছিল। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি গ্রহণনের দিনক্ষণ জানানো হয়েছিল। জানানো হয়েছিল, ২ জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।




৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে। ৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।  আপাতত এই পরীক্ষাগুলি বাতিলের কথা জানালেন শিক্ষামন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.