বিশ্বে এবার নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’
করোনার মধ্যে বিশ্বে এবার নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। জানা গিয়েছে, মুরগির মাধ্যমে এই রোগে সংক্রামিত হচ্ছে। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন।
সম্প্রতি সিডিএস থেকে জানানো হয়, ৩৬৮ জন গত ২০ মে থেকে অসুস্থ। চলতি বছরে এ নিয়ে মোট ৪৬৫ জন পোলট্রি সম্পর্কিত সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে। মোট ৪২টি প্রদেশ থেকে এই খবর এসেছে।
গত বছরও এই সময়ে একই নামের ভাইরাসে অসুস্থ হওয়ার খবরও রয়েছে। ওকলাহোমায় সংক্রমণের জেরে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থদের প্রতি তিনজনের মধ্যে একজন শিশু, যার বয়স পাঁচ বছরেরও কম।

Post a Comment