যে ১১ টি দেশে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করার ফলে গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো করোনা আক্রান্তের সাপ্তাহিক সংখ্যা বেড়ে গেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি ক্লুগে বলেছেন, ইউরোপের ১১টি দেশে সংক্রমণ এমনভাবে বেড়ে গেছে যে, অত্যন্ত উল্লেখযোগ্যভাবে রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।
এই ১১টি দেশের মধ্যে আছে সুইডেন, ইউক্রেন, আলবেনিয়া, আরমেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, নর্থ ম্যাসিডোনিয়া ও মলদোভা।
Post a Comment