ভুতুড়ে বিল ? চিন্তায় গ্রাহক - The News Lion

ভুতুড়ে বিল ? চিন্তায় গ্রাহক





সিইএসসি এলাকায় 'ভুতুড়ে' বিদ্যুৎ বিল নিয়ে এখন রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন এক গ্রাহক। অনিতা ঘোষ নামের ওই গ্রাহকের বাড়ি হাওড়ার পদ্মকুমার রায়চৌধুরী ১ম বাই লেনে। তিনি মেয়েকে নিয়ে থাকেন। প্রতি মাসে তাঁর বিদ্যুৎ বিল আসে গড়ে ১০০ - ২০০ টাকা। কিন্তু মে মাসের বিল হাতে পেয়ে তাঁর চক্ষু চড়কগাছ।





বিদ্যুতের বিল এসেছে ১ লক্ষ ২১ হাজার ৯০ টাকা। যার ডিউ ডেট ৩০ জুন তারিখের। এই বিল হাতে পেয়েই অনিতাদেবী টেলিফোনে যোগাযোগ করেন সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে। অনিতাদেবী জানান, সিইএসসি কর্তৃপক্ষ তাঁকে বলেছিল তিন থেকে চার দিনের মধ্যে বিষয়টি 'রেক্টিফাই' করা হবে।





এই ভুতুড়ে বিলের টাকা তাঁর পক্ষে মেটানো কোনওভাবেই সম্ভব নয়। এদিকে, সিইএসসি সূত্রের খবর, অভিযোগ পেয়েই বিষয়টি দেখা হয়েছে। রিডিং সংক্রান্ত কিছু সমস্যার কারণেই এমন হয়েছে। গ্রাহকের বিল 'রেক্টিফাই' করে দেওয়া হবে। সমস্যা কিছু হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.