গাঁজাসহ গ্রেপ্তার গাঁজা বিক্রেতা, উদ্ধার গাজাও প্রচুর টাকা
২২ কিলো ৭০০ গ্রাম গাজা ও ১০ লক্ষ ৬৯ হাজার ৮৪০ টাকা সহ পুরন এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করলো উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার পুলিশ।
শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার ওসি কাজল ব্যানার্জি নেতৃত্বে গোপালনগর হাটখোলা এলাকায় হানা দেয় পুলিশ। একটি গাজা ভর্তি বস্তাসহ মনোরঞ্জন দাস ওরফে মনা দাস কে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ লক্ষ ৬৯ হাজার ৮৪০ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মনোরঞ্জন গোপালনগর হাটখোলা বাসিন্দা। আগেও দুবার গাঁজা বিক্রি করার অভিযোগে জেল খেটেছে অভিযুক্ত। ধৃতকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে আজ।

Post a Comment