গৃহবধূকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও দেওর
গৃহবধূকে গায়ে
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও দেওর। উত্তর ২৪ পরগনার
আশারু গ্রাম পঞ্চায়েতের মালিপোতা গ্রামের সবজি বিক্রেতা কমল রায় ২০১২ সালে
রাজস্থানের আজমির জেলার রেনু কুমারীকে বিয়ে করে নিজের গ্রামে নিয়ে আসে।
গত
মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেনু
রায়কে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় মারা
যায় রানু রায়। রেনু রায়ের বাপের বাড়ির পক্ষ থেকে দাদা সুরেদরা চানদেল
ইমেলে মাধ্যমে বোনকে ষড়যন্ত্র করে গায়ে আগুন লাগিয়ে মারার অভিযোগ দায়ের করে
স্বামী কমল রায় ও দেওর অমল রায়ের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে
স্বামী ও দেওরকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে
পাঠানো হয়েছে।

Post a Comment