গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার - The News Lion

গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার





বৃহস্পতিবার সন্ধ্যায় দীর্ঘ খোঁজাখুঁজির পরে সামশেরগঞ্জের ধানঘরা এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র মামুন শেখ (৯)এর গঙ্গায়  তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার করল পুলিশ ডুবুরি  যৌথভাবে।






পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায়  এলাকার গঙ্গা ভাঙন রোধে বালির বস্তা দিয়ে পাড় বাঁধানোর কাজ করছিলেন মামুনের কাকা। বুধবার  তাকে খাবার দিতে গিয়ে গঙ্গার পাড়ে পা হড়কে জলে পড়ে গেলে নিমেষে সকলের চোখের সামনে তলিয়ে যায় সে।






কর্মরত শ্রমিক ও এলাকাবাসী তার খোঁজ শুরু করে। পরে ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিস  পৌঁছে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে অবশেষে উদ্ধার হলো তার দেহ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.