প্রধানমন্ত্রীর স্কিমে কাজ পেতে চলেছে এক কোটি মানুষ
করোনার জেরে বাড়ছে বেকারত্ব। কাজ হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে কাজ পাবেন এক কোটি মানুষ। আর এই কর্মসংস্থানের যোগান দিতে চলেছে রাজ্য সরকার। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগী আদিত্যনাথ জানিয়ে দেন মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য এই কাজের সুযোগ তৈরি করা হচ্ছে।
যারা ভিন রাজ্য থেকে কাজ হারিয়ে এসেছেন, তাঁদের এই কর্মসংস্থানে প্রথম সুযোগ দেওয়া হবে। বিভিন্ন মাঝারি শিল্পের সঙ্গে এদের যুক্ত করে রোজগারের পথ খুলে দেওয়াই হবে এই প্রকল্পের লক্ষ্য। এর মধ্যে ৫০ শতাংশ কর্মসংস্থান হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতাধীন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে এই কাজের খসড়া তৈরি করার নির্দেশ দেন।
কোন কোন শ্রমিক কি কি কাজে পারদর্শী সেই বিষয়ে তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। জানানো হয়েছে ১.৮০ কোটি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের কার্ড গ্রাহক। ৮৫ লক্ষ সক্রিয় কর্মী। প্রধানমন্ত্রী মোদীর ঘোষিত এই প্রকল্পটির নাম ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’। প্রধানমন্ত্রী বলেছিলেন, এই স্কিমটি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই করা হয়েছে।
Post a Comment