শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি টাকী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিজেপির - The News Lion

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি টাকী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিজেপির






ভারতীয় জনতা পার্টির উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট সাংগঠনিক জেলার টাকী পৌর মন্ডলের আট নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো টাকী পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। 




উল্লেখ্য, গত কয়েকদিন আগে ভারত চিন সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষে শহীদ হয় ২০ জন ভারতীয় সেনা জওয়ান।   রবিবার সন্ধেবেলা সেই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শতাধিক মানুষ হাতে মোমবাতি জ্বালিয়ে টাকী রোডে সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশগ্রহন করেন।



এদিন ভারতীয় শহীদদের শ্রদ্ধা   জানাতে শিশুদের উপস্থিতি  ছিলো উল্লেখযোগ্য। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে ছিলেন স্বপন দাশ, কেশব দাশ, নিলমনি চক্রবর্তী সহ প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.