শহীদ জওয়ানের নামে তৈরি হবে রাস্তা
লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর বীরভূমের বীরপুত্র শহীদ রাজেশ ওরাং এর নামে তার নিজের গ্রামে তৈরি হতে চলেছে রাস্তা। এমনটাই জানালেন বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ। আজ দুপুরে রাজেশের শ্রাদ্ধানুষ্ঠানে রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে।
বীর শহীদের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, পুলিশ সুপার শ্যাম সিং, জেলাপরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ। রাজেশ ওরাং এর মা মমতা ওরাং জানিয়েছেন , শহীদ ছেলে কে জেলা প্রশাসন যে ভাবে সম্মান জানিয়ে রাস্তা তৈরী করে দিচ্ছ, বেলগড়িয়া গ্রাম কে সাজিয়ে সুন্দর গ্রাম গড়ে তোলার আহবান জানিয়েছে তাতে আমি অত্যন্ত গর্বিত।
বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে পরিবারের একজন কে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুব শীঘ্রই শহীদ রাজেশ ওরাং এর বোন সরকারি চাকরিতে যোগদান করবেন। পাশাপাশি গ্রামটিকে মডেল গ্রাম করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Post a Comment