আজকের রাশিফল
মেষ রাশি:
আজ অন্যদের সঙ্গে মেলামেশার ব্যাপারে সতর্ক না থাকলে তার জন্য যন্ত্রণাভোগ করতে হতে পারে। তবে ভালো খবরও রয়েছে। আপনার নিকটজন কেউ যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাঁরা আপনার সাহায্যে খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন।
বৃষ রাশি:
আজ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো। যানবাহন ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। বাড়িতে গৃহপালিত পশু-পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র অসুস্থতার কারণে তাকে দেখতে যেতে পারেন।
মিথুন রাশি:
আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক হবে আন্তরিক ও সহযোগীতা মূলক। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ও আন্তরিক হবে। কোন পুরানো বন্ধু ও অতিথি আপনার সাথে দেখা করতে আসবেন এবং তাদের সাথে দেখা করে আপনি খুশী হবেন।
কর্কট রাশি:
অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ। প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা।
সিংহ রাশি:
আজ সামাজিক ও ধর্মীয় কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। বয়স্কদের বাতপীড়া বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো পদস্ত কর্মকর্তার সাথে মতানৈক্য দেখা দেবে। অনৈতিক কাজে লাভবান হবার সুযোগ আসবে।
কন্যা রাশি:
ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।
তুলা রাশি:
কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায় হতে পারে। ব্যবসায়ীক দিক তুলনামূলক মিশ্র যাবে। আজ কোনো আডডা দিতে পারেন। কারো বাসায় বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। বড় ভাই এর কাছে কোনো সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি:
ব্যবসায়ীক কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। পদস্থ কর্মকর্তার সাথে দূরের যাত্রার যোগ প্রবল। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে আপনার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। টাকা পাওয়ার সম্ভনা তেমন নেই। পিতার সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।
ধনু রাশি:
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে পরিতৃপ্ত হতে পারবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো এজেন্সির দ্বারা ঝামেলার শিকার হবেন। শিক্ষক ও গবেষকদের সময় ভালো যাবে না। বিদেশ যাত্রায় বাধা-বিপত্তি দেখা দেবে।
মকর রাশি:
কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন। আপনার ছোট্ট ইঙ্গিত তাঁদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে। ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও-আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরী।
কুম্ভ রাশি:
কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারী কারো দ্বারাই আপনি উপকৃত হবেন না। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সাথে বিরোধের আশঙ্কা প্রবল। শারীরিক দিক ভালো যাবে না। কোনো কারণে কিছু অর্থ ঋণ করতে হতে পারে। মূল্যবান দ্রব্যাদি স্ব-যত্নে রাখুন।
মীন রাশি:
অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গানবাজনা শুনুন। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। আপনার দিনটি যত্নসহকারে সাজান- এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন।
Post a Comment