বিজেপি থেকে তৃণমূলে যোগ
পৌর প্রশাসকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বিজেপি কর্মীরা নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহার হাত ধরে বুধবার সন্ধ্যায় প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগদান করলো তৃণমূলে।
এই দিন সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোটির মাঠ সংলগ্ন সারস্বত পল্লী এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিমান বাবু।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও পৌর প্রশাসক তথা নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতা বিমল কৃষ্ণ সাহা সহ বিধায়ক নন্দ সাহার সাংগঠনিক হাত শক্ত করতে এই সিদ্ধান্ত বলে এইদিন জানান ওই দলত্যাগী বিজেপিকর্মীরা।

Post a Comment