কলকাতায় অমিত পিস্তল পেল কীভাবে? - The News Lion

কলকাতায় অমিত পিস্তল পেল কীভাবে?




 কাঁকুরগাছির রামকৃষ্ণ সমাধি রোড অক্ষরা আবাসনের হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই খুলে যাচ্ছে প্রতিটি জট। প্রথমে প্রাথমিক তদন্ত মনে হয়েছিল এদিনই সে বেঙ্গালুরু থেকে ছেলেকে নিয়ে কলকাতায় এসেছিল । কলকাতা বিমানবন্দর থেকে সোজা শ্বশুরবাড়িতে এসেছিল অমিত। 




আসার আগে স্ত্রী শিল্পী আগরওয়ালকেও খুন করে। পরে নিজের শাশুড়িকে গুলি করে খুন করে অমিত আগরওয়াল।  কিন্তু প্রশ্ন ছিল, তাহলে, সে পিস্তল পেল কীভাবে। আজ সেই রহস্যের সমাধান করে ফেলল পুলিস।  পুলিস সূত্রে খবর, বছর সাতেক আগে নয়াবাদে একটি ফ্ল্যাট কিনেছিলেন অমিতের শ্বশুর।



সেই ফ্ল্যাটের চাবি অমিতের কাছেই থাকতো। মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে আসতো সে।আর  সেখানেই পিস্তল রাখা ছিল বলে মনে করছে পুলিস। কাঁকুরগাছিতে শ্বশুরবাড়িতে আসার আগে নয়াবাদ থেকে ওই পিস্তলটি সে নিয়ে যায়। এদিকে অমিতের হিট লিস্টে ছিল শ্বশুরবাড়ির গোটা পরিবার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.